সাম্প্রতিক সময়ে বাঙালি ভাবুকদের ভিতর তথাকথিত আকাদেমিক মহলের বাইরে দাঁড়িয়ে অর্থনীতি নিয়ে মুষ্টিমেয় যাঁরা বিশেষ গুরুত্বে ভাবনা চিন্তা করছেন তাঁদের মধ্যে অন্যতম সঞ্জয় মুখোপাধ্যায়।
অর্থনীতির জটিল বিষয়গুলো সাধারণের কথ্য ভাষায় সরলভাবে বুঝিয়ে দিতে পারেন সঞ্জয় মুখোপাধ্যায়। তাঁর প্রতিটি লেখাই নতুন ভাবে আলোকিত করে।
সঞ্জয় মুখোপাধ্যায়... আজকের ভারতবর্ষের রাজনীতি ও অর্থনীতি নিয়ে যে সংশয় এবং সংশয়জাত অনাস্থা তার কারণগুলি অনুসন্ধান করেছেন এক নির্মোহ বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে।
Sanjoy Mukherjee's article has exposed the hard reality. Today even the media world is filled up with people who doesn't read and ignorance is their strength. Your article stands apart. (On the post-editorial article published in Aajkaal on 27th June 2017.)
লেখক সঞ্জয় মুখোপাধ্যায়। লেখাগুলো পরে চমকে উঠলাম। যাক! তবে এখন এরকম বই প্রকাশিত হয়। যে বই আমাদের জিজ্ঞাসার জানালাগুলো খুলে দেবে আগের মতই। নওম চমস্কির ঘরানায় লেখক কথা বলেছেন। এই ঘরানা সত্যি
লেখক সঞ্জয় মুখোপাধ্যায় তুলে ধরেছেন কঠিন বাস্তবতা, তার সংকটের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে নির্মোহ দৃষ্টিতে ভেবেছেন বিকল্প ভাবনা।