WhatsApp
About Me
সঞ্জয় মুখোপাধ্যায়

রাজনীতি-অর্থনীতির বিশ্লেষক, কবি ও প্রাবন্ধিক। দীর্ঘ ৩০ বছর সাংবাদিকতা করছেন। আজকাল, বর্তমান, একদিন ও সংবাদ পত্রিকায় সম্পাদকীয় কলমের লেখক। ১৯৮৭ তে চতুরঙ্গ পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয় প্রবন্ধ। সেখান থেকে তিনি আসেন সাংবাদিকতার বৃত্তে। কখনও নানা কাগজে চাকরি করেছেন, কখনও ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত থেকেছেন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর, প্রতিক্ষণ, পরিবর্তন পত্রিকায়।

​

​সাব-এডিটর হিসেবে সাংবাদিকতার কর্মজীবন শুরু কলকাতা কাগজে। পরে ভারতকথা হয়ে ওভারল্যান্ডের অর্থনীতি পাতার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর ওভারল্যান্ডেরই তত্ত্বাবধানে পরিচালিত Independent News Agency (INA) -র News Editor হিসেবে কাজ করেন। বার্তা সম্পাদক হিসেবে দৈনিক রাজপথ  কাগজে যুক্ত থাকাকালীন তিনি গড়ে তোলেন ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান- নানা প্রতিষ্ঠান ও ৩ স্কুল মিলিয়ে যে সংগঠন আজ সুপরিচিত   Brilliant Group Of Institutions নামে। (বিস্তারিত জানতে দেখুন: brilliantgroup.org.in)

Learn More
Our Books
প্রকাশিত গ্রন্থসমূহ
Facility Icon মূল্য ২৫০ টাকা
জুবিন গর্গ মানবতার স্বর — সঞ্জয় মুখোপাধ্যায়

কেন মানুষ জুবিন গর্গকে মনে রাখবে? শুধুই একজন অসাধারণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে? নাকি অসাধারণ বহুমুখী প্রতিভাবান এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে? কেন ও কিভাবে তিনি হয়ে উঠলেন গোটা অসম ও উত্তর পূর্বাঞ্চলের যুব সমাজের আইকন? এই বইতে সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে।

Facility Icon মূল্য 300 টাকা
ঋত্বিক চিন্তার কথাচার চিত্রের ফেরিওয়াল — সঞ্জয় মুখোপাধ্যায়

ঋত্বিক ঘটক বাংলা সিনেমায় নবভাবনা ও নব আঙ্গিকের ঋত্বিক। তাঁর লেখায় ও কথায় ফুটে উঠেছে নব যুগের যন্ত্রণা, সম্ভাবনা, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হতাশা। সত্যের সাধনায় মিথ্যের মুখোশ ছিঁড়ে ফেলার প্রতিবাদ। ঋত্বিককে চিনতে জানতে এই বই তাই এক অনবদ্য সংযোজন। সঞ্জয় মুখোপাধ্যায়ের সম্পাদনায় দুই মলাটের মধ্যে এমন এক ব্যক্তিত্বের বিপ্লবী চেতনাকে তুলে ধরা হল যা আজও আমাদের পথ দেখায়। শুধু সিনেমায় নয় আপোশহীন শিল্পী জীবনের সংগ্রামেও তিনি যে অনন্য তার স্বাক্ষর বহন করে চলেছে এই বই।

Facility Icon মূল্য ২০০ টাকা
একুশ শতক ও বিবেকানন্দ — সম্পাদনা সঞ্জয় মুখোপাধ্যায়

এই গ্রন্থের লেখাগুলি আজকের যুব পাঠকবৃন্দের কাছে তুলে ধরার জন্য, যাতে অগণিত মানুষ দিশেহারা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এইসব লেখা পাঠ করে স্বামীজীর দেখানো পথ জানতে পারে। ব্যক্তি ও দেশ গঠনে লেখাগুলি সকলের কাছে পৌঁছে দিতে ও স্বামীজীর ভাবনার আলোকে আজকের যুগের চ্যালেঞ্জের মোকাবিলায় পথ খুঁজে নিতে সংকলনটি পাঠকের হাতে তুলে দেওয়া হল। একুশ শতকেও যে স্বামী বিবেকানন্দের চিন্তা ভীষণভাবে কার্যকর সেটা তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।

Testimonials
পাঠকদের ভালোবাসা ও মতামত