WhatsApp
জুবিন গর্গ মানবতার স্বর — সঞ্জয় মুখোপাধ্যায়

কেন মানুষ জুবিন গর্গকে মনে রাখবে? শুধুই একজন অসাধারণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে? নাকি অসাধারণ বহুমুখী প্রতিভাবান এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে? কেন ও কিভাবে তিনি হয়ে উঠলেন গোটা অসম ও উত্তর পূর্বাঞ্চলের যুব সমাজের আইকন? এই বইতে সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে।

ঋত্বিক চিন্তার কথাচার চিত্রের ফেরিওয়াল — সঞ্জয় মুখোপাধ্যায়

ঋত্বিক ঘটক বাংলা সিনেমায় নবভাবনা ও নব আঙ্গিকের ঋত্বিক। তাঁর লেখায় ও কথায় ফুটে উঠেছে নব যুগের যন্ত্রণা, সম্ভাবনা, স্বপ্ন ও স্বপ্ন ভঙ্গের হতাশা। সত্যের সাধনায় মিথ্যের মুখোশ ছিঁড়ে ফেলার প্রতিবাদ। ঋত্বিককে চিনতে জানতে এই বই তাই এক অনবদ্য সংযোজন। সঞ্জয় মুখোপাধ্যায়ের সম্পাদনায় দুই মলাটের মধ্যে এমন এক ব্যক্তিত্বের বিপ্লবী চেতনাকে তুলে ধরা হল যা আজও আমাদের পথ দেখায়। শুধু সিনেমায় নয় আপোশহীন শিল্পী জীবনের সংগ্রামেও তিনি যে অনন্য তার স্বাক্ষর বহন করে চলেছে এই বই।

একুশ শতক ও বিবেকানন্দ — সম্পাদনা সঞ্জয় মুখোপাধ্যায়

এই গ্রন্থের লেখাগুলি আজকের যুব পাঠকবৃন্দের কাছে তুলে ধরার জন্য, যাতে অগণিত মানুষ দিশেহারা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এইসব লেখা পাঠ করে স্বামীজীর দেখানো পথ জানতে পারে। ব্যক্তি ও দেশ গঠনে লেখাগুলি সকলের কাছে পৌঁছে দিতে ও স্বামীজীর ভাবনার আলোকে আজকের যুগের চ্যালেঞ্জের মোকাবিলায় পথ খুঁজে নিতে সংকলনটি পাঠকের হাতে তুলে দেওয়া হল। একুশ শতকেও যে স্বামী বিবেকানন্দের চিন্তা ভীষণভাবে কার্যকর সেটা তুলে ধরতেই আমাদের এই প্রয়াস।